ডিজিটাল বাজেট উপস্থাপনা দিয়ে শুরু সংসদ অধিবেশন

আপডেট : ১১ জুন ২০২০, ০৩:২২ পিএম

ডিজিটাল বাজেট উপস্থাপনা দিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এরপর ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট।

এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত