স্বাস্থ্য খাতে ১২ বছরে বরাদ্দকৃত টাকা শুধু লুটপাট হয়েছে: রিজভী

আপডেট : ১১ জুন ২০২০, ০৪:৩৫ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনার নমুনা পরীক্ষার জন্য এক কোটি লোক আবেদন করলেও তথ্য অনুযায়ী এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে চার লাখ ৪২ হাজার। অর্থাৎ যারা আবেদন করেছেন তার মধ্যে ৯৬ শতাংশ মানুষই নমুনা পরীক্ষার বাইরে রয়ে গেছে। যারা চিকিৎসা পাচ্ছেন তারা ক্ষমতাশালী ও সরকারি প্রভাবশালী মানুষ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, দেশের সিংহভাগ মানুষ আজ করোনার চিকিৎসা পাচ্ছে না। তাহলে বিগত ১২ বছরে লাখ-কোটি টাকার ওপর যে বাজেট পেশ হয়েছে সেই টাকা গেল কোথায়? দেশে ৩০ শতাংশ হাসপাতালে অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই। ভেন্টিলেটর তো দূর আকাশের তারা। আইসিইউ বেড এখন সোনার হরিণের মতো। স্বাস্থ্য খাতে ১২ বছরে বাজেটে বরাদ্দকৃত টাকা শুধু লুটপাটই হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত