একাধিক হাসপাতালে ঘুরে আইসিইউ না পেয়ে বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:১১ পিএম

আইসিইউ সেবা না পেয়ে এবার চট্টগ্রামে মারা গেলেন নগর বিএনপির সহ-সভাপতি লায়ন মো. কামাল উদ্দিন।

নগরীর একাধিক বেসরকারি হাসপাতাল ঘুরেও আইসিইউ খালি না পাওয়ায় বৃহস্পতিবার ভোরে ট্রিটমেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্বাসকষ্টে বেড়ে যাওয়ায় উনাকে প্রথমে  মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা বসেছিলেন তিনি, এরপরও অক্সিজেন মেলেনি। পরে পার্কভিউ, ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলেও কোথাও করোনা সন্দেহে ভর্তি নেয়নি। এরপর ট্রিটমেন্ট হাসপাতালে যখন আনা হয় তখন তার অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল ৭৮-এ। তখন তার আইসিইউ সাপোর্ট লাগতো। কিন্তু ট্রিটমেন্ট হাসপাতালে তিনটি আইসিইউ শয্যায় তিন জন রোগী ভর্তি ছিল। ফলে আইসিইউ সুবিধা না পেয়ে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়ায় তার মৃত্যু হয়।

এর আগে চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয় একই কারণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত