সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসোলেশন চালু

আপডেট : ১১ জুন ২০২০, ১০:০৮ পিএম

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

বৃহস্পতিবার ১ম রোগী ভর্তি করানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর এদিন বিকাল পর্যন্ত ৫ জন রোগী ভর্তি করা হয়।

উপজেলা কমপ্লেক্স সূত্র জানায় সীতাকুন্ডের করোনা আক্রান্ত অনেকে হাসপাতালে ভর্তি হতে চাইলেও নগরীর বিভিন্ন হাসপাতালে শয্যা সংকট থাকায় ভর্তি হতে পারেেছনা। তাই আইসিইও সুবিধা না থাকলেও অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সুবিধা নিয়ে করোনা আক্রান্তদের জন্য এই ওয়ার্ড চালু করা হয়েছে। 

উপজেলায় এ পর্যন্ত করোনা শণাক্ত হয়েছে ১৫৩ জনের। এর মধ্যে মারা গেছেন ৪ জন আর সুস্থ হয়েছেন ৬৮ জন। 
উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান সীতাকুন্ডের করোনা আক্রান্তদের বেশিরভাগেরই হালকা জ্বর ছাড়া তেমন কোন উপসর্গ ছিলনা। তাই নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বাড়িতে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এখন কিছু রোগীর জ্বর ছাড়াও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে রেখে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত