কেরানীগঞ্জে আরো খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি

আপডেট : ১২ জুন ২০২০, ০১:২৪ এএম

কেরানীগঞ্জে  নতুন করে আরো ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কেরানীগঞ্জে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৬১৯। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১টায় এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত। উপজেলার হিসাবে এ পর্যন্ত কেরানীগঞ্জে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার করোনায় শনাক্তদের মধ্যে, বাস্তা ইউনিয়নে একজন নারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন স্বাস্থ্য কর্মকর্তা, রোহিতপুর ইউনিয়নের একজন পুরুষ, তেঘরিয়া ইউনিয়নের সাতজন পুরুষ, কেরানীগঞ্জ সার্কেল অফিসার, কলাতিয়া ইউনিয়নের তিনজন পুরুষ, শাক্তা ইউনিয়নের দুইজন পুরুষ,  একজন নারী, কোন্ডা ইউনিয়নে তিনজন পুরুষ, একজন নারী, বসুন্ধরা আদ দীন হাসপাতালের ছয়জন স্বাস্থ্যকর্মী, শুভাঢ্যা ইউনিয়নের একজন পুরুষ, একজন নারী, জিনজিরা ইউনিয়নে একজন পুরুষ  রয়েছে।

মীর মোবারক হোসেন আরো বলেন, দিন যত যাচ্ছে করোনা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সবাইকে সামনের দিনগুলোতে আরো সচেতন হতে হবে। একমাত্র নিজ থেকে সামাজিকবে সচেতন হলে, সামাজিক দূরুত্ব বজায় রাখলেই কেবল করোনাকে প্রতিরোধ করা সম্ভব। সবাই অবশ্য অবশ্যই মাস্ক পড়বেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন,  প্রায় ২০ লাখ লোকের বসবাস এই কেরানীগঞ্জে। ঘন জনবসতি এলাকা হওয়ায় কেরানীগঞ্জ এমনিতেই করোনা ঝুঁকিপূর্ন এলাকা। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে । ১০-১২টা জেলা মিলিয়েও আক্রান্তের সংখ্যা ৬০০ হবে না।  

তিনি আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনে কেউ বাইরে বের হবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন পরিবার ও আশপাশের লোকদের ভালো রাখুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এরপর ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল।  ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ হয় এবং ২ জুন এ সংখ্যা ৫০০ ছাড়ায় এবং ১২ জুন তা ৬০০ ছাড়িয়ে গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত