মৌলভীবাজারে ২০ গবাদিপশুর মৃত্যু

‘লাম্পি স্কিন’ ভাইরাসে আক্রান্ত ৬ সহস্রাধিক গরু

আপডেট : ১২ জুন ২০২০, ০৭:১৪ এএম

মৌলভীবাজারে লাম্পি স্কিন নামক রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন এলাকায় কয়েকটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বছরখানেক আগে থেকে এই  রোগটি শুরু হলেও ৩-৪ মাস ধরে জেলার ৭টি উপজেলায় এ রোগটি ছড়িয়েছে ব্যাপকভাবে।

 জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর থেকে এই রোগে গরু আক্রান্ত হলেও আগে এই এটা কৃষকের বা খামারিদের চোখে পড়েনি।

 মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, পুরো জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬১১০টি গরু। এখন পর্যন্ত মারা গেছে ২০টি। তার মধ্যে কুলাউড়ায় ১০টি, শ্রীমঙ্গলে ৭টি এবং জুড়ীতে ৩টি। শতাধিক গরু গুরুতর অসুস্থ। আক্রান্ত এসব গরুর রোগটি সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় কৃষকরা পড়েছেন বিপাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত