করোনা: ইন্দোনেশিয়ায় ৪০০ শিশু-কিশোরের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২০, ১০:১০ এএম

ইন্দোনেশিয়া কয়েকশ শিশু-কিশোরের মৃত্যুর পেছনে নভেল করোনাভাইরাসকে কারণ হিসেবে দেখা হচ্ছে। কভিড-১৯ রোগে মারা যাওয়া শিশুর হারের দিক দিয়ে অন্যতম দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।

আলজাজিরা জানায়, মার্চে ইন্দোনেশিয়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত দুই হাজার জন ব্যক্তি ভাইরাসটিতে মারা যান। করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে পশ্চিম এশিয়ায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

বয়স ১৮ এর নিচে অন্তত ৭১৫ জন কম বয়সী ছেলেমেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ২৮ জন মারা গেছে। ২২ মে পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানা যায়।

তবে করোনা সন্দেহে বিশেষ নজরে থাকা ৭ হাজার ১৫২ শিশু-কিশোরের মধ্যে ৩৮০ এরও বেশি জনের মৃত্যু হয়েছে। তাদের করোনা উপসর্গ থাকলেও পরীক্ষা করে তা ধরা পড়েনি। যদিও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ।

সরকারি হিসেবে যে ২৮ জন শিশু-কিশোরের মৃত্যু দেখানো হয়েছে তা ইন্দোনেশিয়ার মোট মৃতের হারের ২.১ শতাংশ। এতে দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে দেশটিতে করোনায় শিশু মৃত্যু হার সর্বোচ্চ। সে তুলনায় যুক্তরাষ্ট্রে ২৪ বছর বয়সের নিচে মৃত্যুর হার ০.১ শতাংশ।

তবে শিশুদের এই সব মৃত্যু প্রসঙ্গে দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, করোনা পরিস্থিতিতে অপুষ্টিজনিত রোগ নিয়েও তাদের কাজ করতে হচ্ছে। অপুষ্টি ও রক্তস্বল্পতার কারণে দুর্বল হয়ে পড়া শিশুরা করোনাভাইরাসের কবলে পড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত