গুলিস্থানে ২৩৩ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২০, ১২:১৬ এএম

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ২৩৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- শমসের আলী ও ঝুমা বেগম।

শুক্রবার দুপুর দেড়টার দিকে পল্টন থানাধীন গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে হেরোইন ছাড়াও থেকে ৪ টি মোবাইল ফোন, ৮টি সিম, ৩ টি র্চাজার এবং মাদক বিক্রির নগদ ২,৩৫,০০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গুলিস্থান এলাকায় হল মার্কেটর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য নিয়ে বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত