নেত্রকোনায় মানববন্ধন

কৃষি কর্মকর্তা পদে নিয়োগে দুর্নীতির প্রতিবাদ

আপডেট : ১৩ জুন ২০২০, ০৬:৩৩ এএম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং পদবঞ্চিত মেধাবীদের প্যানেল থেকে নিয়োগের দাবিতে গতকাল শুক্রবার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে চূড়ান্ত ফলাফলে পদবঞ্চিতরা। জেলা প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য দেন ডিপ্লোমা কৃষিবিদ অধিকার সংরক্ষণ পরিষদ নেত্রকোনার আহ্বায়ক মার্টিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক এমএ হালিম রোজেন, সদস্য আশিষ পন্ডিত, জাহাঙ্গীর হোসেন, চন্দন সরকার, শাহীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত