চন্দনাইশে সড়কের পাশে রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ

আপডেট : ১৩ জুন ২০২০, ১২:৫৬ পিএম

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া প্রবর্তক সড়কের মাশা’র দিঘীর পাড়ে এক রিকশা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ রিকশা চালক মো. আবদুল জব্বারের (৩২) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, আবদুল জব্বারের মাথায় থেঁতলা জখমের চিহ্ন রয়েছে। তাদের ধারণা কোনো দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আবদুল জব্বারের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুবুল আলম আকন্দ।

স্থানীয়ভাবে জানা যায়, আবদুল জব্বারের স্ত্রী, ৫ ও ৮ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। তিনি রিকশা চালিয়ে এবং দিন মজুরি করে সংসার চালাতেন। বিভিন্ন রাতে সিএনজি ট্যাক্সি চালকদের সঙ্গে গ্যাস আনতে গ্যাসপাম্পে যেতেন। একইভাবে গত ১২ জুন রাত ১০টায় বন্ধুর মোবাইল কল পেয়ে প্রতিদিনের মতো বেরিয়ে যান। রাতে বাড়ি ফেরেননি। সকালে তার লাশের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত