খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২০, ০৯:২৯ পিএম

খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। 

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, তিনি ঠাকুরগাও থেকে খাগড়াছড়িতে এসেছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকালে হাসপাতালে ভর্তি হন।

তিনি জানান, এর আগেও কয়েকবার এই আনসার সদস্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। 

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। আক্রান্তের মধ্যে পুলিশ সদস্যই বেশি। এছাড়া স্বাস্থ্য কর্মীও আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত