ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ১৪ জুন ২০২০, ০১:২৪ এএম

ধর্ম প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি।

প্রতিমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত