বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট : ১৪ জুন ২০২০, ০৭:০২ এএম

যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ৩ উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন।

যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, গত শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টার ল্যাব থেকে ৬৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। ওই ১১ জনের মধ্যে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের তিন কর্মকর্তা রয়েছেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইউসুফ আলী জানান, করোনায় আক্রান্ত তিনজনই বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত। তাদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইমিগ্রেশনে কর্মরত ৩ এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত