দেশ রূপান্তরের প্রশাসনিক ব্যবস্থাপকের ভাই আজাদের ইন্তেকাল

আপডেট : ১৫ জুন ২০২০, ০৬:২০ এএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রশাসনিক ব্যবস্থাপক আনোয়ার চৌধুরীর ছোট ভাই আজাদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত ৯ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে, দুই কন্যা, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকালে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজ্জম চৌধুরীর দ্বিতীয় ছেলে। আজাদ চৌধুরী আখাউড়া নাইন স্টার হোটেলের মালিক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত