সংবাদপত্র শিল্পকে প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে: জেএসডি

আপডেট : ১৫ জুন ২০২০, ০৭:৪০ পিএম

বাঙালির জাতিরাষ্ট্র বিনির্মাণে সংবাদপত্রের অবদান অপরিসীম উল্লেখ করে এই শিল্পকে করোনা পরিস্থিতিতে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনা দেয়ার পাশাপাশি সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

সোমবার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কোন কোন ক্ষেত্রে বর্তমানে অদৃশ্য চাপের কারণে সংবাদপত্র যথাযথ ভূমিকা রাখতে না পারলেও সংবাদপত্রের অপরিহার্যতা অস্বীকার করা যায় না। ভবিষ্যৎ গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা অনিবার্য। উপরন্তু সংবাদপত্র আমাদের নিত্যদিনের চেতনার সঙ্গী।

বিবৃতিতে আরও বলা হয়, ডিজিটাল মিডিয়ার যুগে সংবাদপত্র সংকটে পড়েছে। করোনা পরিস্থিতিতে পত্রিকাগুলোর বিজ্ঞাপন শূন্যের কোঠায় নেমে এসেছে, পত্রিকার গ্রাহক ব্যাপকভাবে কমে যাচ্ছে। সংবাদপত্রে কর্মরত সাংবাদিকরা কর্মহীন হয়ে পড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত