যুবলীগ নেতার ওপর হামলা

গ্রেপ্তারের ৩ ঘণ্টা পর ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাকর্মীর জামিন

আপডেট : ১৬ জুন ২০২০, ০৭:২০ এএম

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মাহিমের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ- যুবলীগের ৮ নেতাকর্মীকে গতকাল সোমবার গ্রেপ্তার করে পুলিশ। এর মাত্র ৩ ঘণ্টা পর দুপুরে তারা জামিনে ছাড়া পান। তারা হলেন পারভেজ, নাইম, কামরুল, রাহাত, রোকন, মামুন, সৌরভ, আলমগীর।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খোকন জানান, আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যেতি পালের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ৮ জুন রাতে উপজেলার ভোরবাজারে মহিউদ্দিন মহিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মহিম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনসহ ছাত্রলীগ-যুবলীগের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত