বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি সদস্যের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২০, ১১:১২ এএম

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুলিবিদ্ধ সদস্য চাইসাহ্লা মারমা মারা গেছেন।

সোমবার রাতে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা।

তিনি বলেন, আহত চাইসাহ্লা মারমাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাম পাশের ঊরুতে গুলি লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় কুহালং ইউনিয়নের বাকিছড়া মাঝেরপাড়া এলাকায় একদল অজ্ঞাতপরিচয় লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত