বিশেষ ফ্লাইটে দুবাই থেকে এলেন ১৫৮ বাংলাদেশি

আপডেট : ১৬ জুন ২০২০, ১১:২২ এএম

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

সংস্থাটির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে বলেও জানান তিনি।

দুবাই থেকে প্রত্যেক যাত্রীর করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ এবং ২ জোড়া ডিসপোসিবল গ্লভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিলে।

কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে আছেন বাংলাদেশিরা। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না তারা। এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় দুবাই থেকে আটকে পড়া ১৫৮ বাংলাদেশিকে মঙ্গলবার ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত