কৃষি প্রনোদনার আওতাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ শতাংশ জমিতে শাক-সবজি চাষের জন্য ৭ টি ইউনিয়নে মোট ২২৪ জনকে বিনামূল্যে বীজসহ নানা কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ উপকরন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাইফুল ইসলাম, আতাউর রহমান সানী, সাইদুর রহমান প্রমূখ।
ইউএনও মমতাজ বেগম বলেন, যারা চাকরী, ব্যবসা অথবা অন্যান্য পেশার সঙ্গে জড়িত রয়েছে কিন্তু কৃষক নয়। সে সকল মানুষকে নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণের জন্য ১ শতাংশ জমিতে শাক-সবজি চাষের বীজসহ নানা উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়া এসময় কৃষকদের নগদ ১ হাজার ৯৩৫ টাকা করে প্রদান করা হয়।
