শাহরুখ-কারিনা-করন-আলিয়া অপমান করেছিলেন সুশান্তকে!

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:১৫ পিএম

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যু রহস্য নিয়ে চলছে নানা জল্পনা। মানসিক অবসাদে ভোগার কারণ নিয়েও নানা তথ্য উঠে আসছে। তার মধ্যে বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বা এলিট ক্লাসের উন্নাসিকতার কারণেই নাকি অভিমানী হয়ে গিয়েছিলেন সুশান্ত।

এ নায়কের মৃত্যু স্পষ্টতই দুই ভাগে ভাগ করে দিয়েছে বলিউডকে। একদিকে ইন্ডাস্ট্রিতে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো তারকাকূল অন্যদিকে বলিউডের এই স্বার্থপরতাকে চোখে আঙুল দিয়ে দেখানো বাকিরা। বি-টাউনের এই সর্বনাশা দলবাজিকেই তারা দায়ী করছেন সুশান্তের মৃত্যুর জন্য।

‘কফি উইথ করণ’-এর মঞ্চে সুশান্তকে নিয়ে আলিয়া আর করণের ব্যঙ্গাত্মক ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এবার সামনে এলো শাহরুখ খান আর শহিদ কাপুরের পুরনো একটি ভিডিও। অ্যাওয়ার্ড শোয়ে মঞ্চে ডেকে সুশান্তকে কীভাবে অপমান করা হয়েছিল, এই ভিডিও-ই তার প্রমাণ।

সুশান্ত’কে নাচতে বলা হল। কিন্তু ইচ্ছাকৃতভাবে শহিদের সামনে তাকে ছোট করলেন কিং খান। সুশান্ত অলরাউন্ডার...অভিনয়ের পাশাপাশি নাচও জানে। এমন কথা বলার পর কিং খান নিজেই বলেন, ‘এর বাড়ির ২-৪ জন হয়তো এমন কথা বলে থাকেন।’

একই ঘটনা ঘটে একটি চ্যাট শোয়ে। সেখানে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। ‘কেদারনাথ’ ছবিতে কারিনার সৎ মেয়ে সারা আলি খানের সঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত। কিন্তু নায়ককে যে কারিনা একেবারেই পছন্দ করেন না তা বুঝিয়ে দিয়েছিলেন নিজের বক্তব্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত