দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে অব্যাহতি

আপডেট : ১৭ জুন ২০২০, ০৭:৩৮ এএম

হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ইমাম আবু জাফর রজবকে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু জাফর রজবকে দলের ভাবমূর্তি ক্ষুণœ ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অপরাধে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি শেয়ার করেন।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া খুনের মামলাসহ আরও কয়েকটি মামলায় গত ১১জুন ইমাম আবু জাফর রজবকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত