নাগরপুর উপজেলা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০২০, ০৭:৩৮ এএম

নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম টাঙ্গাইল প্রেস ক্লাবে এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে আজাহারুল বলেন, ‘পাকুটিয়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের থেকে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ২০০ টাকা করে উত্তোলন করেছেন। ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে এ কাজ করা হয়। এর আগেও তিনি নতুন কার্ডধারীদের থেকে তিন হাজার টাকা করে নেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি গিয়ে কার্ডধারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। তারপরও অনেককে টাকা ফেরত দেওয়া হয়নি।’ সম্মেলনে পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম খান উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘এ সব অভিযোগ মিথ্যে। আজাহারুল ইসলাম আমার সঙ্গে নির্বাচন করে চতুর্থ হয়েছিলেন। তাই তিনি আমাকে বেকায়দায় ফেলতে উঠেপড়ে লেগেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত