জয়পুরহাট সদরে গৃহবধূকে তিনদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চারজনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আসামিরা হলো সদর উপজেলার বেলাল কসিই (৫৫), মো. এসকেন আলী (৪২), বাবুল হোসেন (৩৫) ও মিস্টার আলী (৪০)। এর আগে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর মামলা নথিভুক্ত না করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৩ জুন দেশ রূপান্তরের অনলাইন ও ১৪ জুন পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, লিখিত অভিযোগ করা হলেও নথিভুক্ত করেনি পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির দেশ রূপান্তরকে জানান, ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
×
