ফরিদপুরে কভিড হাসপাতালের আইসিইউতে ২ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২০, ১২:৫৯ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (কভিড হাসপাতাল) আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

বুধবার দিবাগত রাত ১০টায় এবং রাত দেড়টার দিকে দুই রোগীর মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের আইসিইউ ইউনিটে দায়িত্বে থাকা চিকিৎসক অনন্ত কুমার জানান, বুধবার দিবাগত রাত ১০টায় সময় আমিনুর রহমান (৪২) নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার ভর্তি হয়। তার বাড়ী মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার দিনাজপুর গ্রাম। তার শরীরে করোনাভাইরাসের সিমটম থাকায় নমূনা সংগ্রহ করা হয়েছে।

একই দিন রাত দেড়টায় করোনা পজিটিভ রোগী রাকিব সিকদার (৮০) এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ী ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর গ্রামে।

ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ফমেকের আইসিইউ ইউনিটে মৃত্ দুই ব্যক্তি মরদেহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, জেলায় এ পর‌্যন্ত ১০৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই কারণে ভাঙ্গা পৌর এলাকা ও চুমুরদিয়া গ্রামকে লকডাউন করা হয়েছে।

এছাড়া জেলার বোয়ালমারী পৌর এলাকার তিনটি ওয়ার্ড রেড জোন ঘোষণা করা হয়েছে । দ্রুত সময়ের মধ্যে এই এলাকাকে লকডাউন করা হবে, সেই প্রস্তুতি চলছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত