কভিড-১৯ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:২০ এএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস)-এর উদ্যোগে গতকাল একটি আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্স হয়েছে। কনফারেন্সের বিষয় ছিল বাংলাদেশে কভিড-১৯-এর প্রভাব, পরিণতি এবং কার্যকর পদক্ষেপ : মানব নিরাপত্তার আঙ্গিকে বিশ্লেষণ। বেলা ১১টায় জুম-এ শুরু হওয়া এ কনফারেন্সে পাঁচটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়। বিষয়গুলো হলো স্বাস্থ্য, জীবিকা ও ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কারিগরি দক্ষতা, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক সম্পর্ক। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত