কলমাকান্দায় প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:৩৪ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টাব্যাপী বিদ্যালয়ের সামনের সড়কে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে এ কর্মসূিচ পালন করা হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিলের মুঠোফোনে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া গেছে।

প্রসঙ্গত, বিদ্যালয়টি সরকারিকরণের পর ২৯ শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতা আত্মীকরণের লক্ষ্যে চলতি বছরের ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফেরদৌসী আখতার স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের ঠিকানায় পাঠানো হয়। সেই চিঠি ছয় মাস ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপন রাখেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রায় ১৫০০ শিক্ষার্থীর কাছ থেকে পরিচয়পত্র বাবদ ১২০ টাকা করে আদায় করেছেন বলেও অভিযোগ উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত