বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ কাশেমী (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কাশেমীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাস্থ্যবিধি মেনে সরকারি ব্যবস্থাপনায় কাশেমীকে দাফন হবে বলে জানা গেছে। তবে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালী নিতে চাচ্ছেন।
