সিডিএর সাবেক প্রধান প্রকৌশলী আবুল কালামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট : ২০ জুন ২০২০, ১২:৩৮ এএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার দুপুর ১টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইঞ্জিনিয়ার আবুল কালাম মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহে-----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

চট্টগ্রাম শহরের মৌসুমি আবাসিক এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আবুল কালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দায়িত্ব পালনে ইঞ্জিনিয়ার আবুল কালাম ছিলেন একজন নিষ্ঠাবান ও সৎ ব্যক্তি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ড. হাছান মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত