মাদারীপুরে করোনা টেস্টে লাগবে জাতীয় পরিচয়পত্র

আপডেট : ২০ জুন ২০২০, ০৭:৪২ এএম

মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কভিড-১৯ টেস্টের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ লাগবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, কয়েক দিন আগে মাদারীপুর শহরের পাকদি এলাকায় সিদ্দিক নামে এক ব্যক্তি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা না দিলেও তার মোবাইলে করোনা পজিটিভ হয়েছে জানিয়ে এসএমএস আসে। প্রশাসনের লোকজনও সিদ্দিককে খুঁজতে থাকে। পরে জানা যায় সিদ্দিকের মোবাইল দিয়ে অন্য কেউ করোনা টেস্ট করিয়েছে। এ কারণে প্রকৃত আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে আনার বিষয়টি বাধ্যতামূলক করে।

গতকাল বিকেলে মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, করোনার বর্তমানে খুবই স্পর্শকাতর একটি বিষয়। কয়েক দিন আগে এক ব্যক্তি করোনা টেস্ট দিয়ে ভুল মোবাইল নাম্বার দিয়ে যায়। এ নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত