নাগরিক সেবায় জবাবদিহিতা আনবে এআই প্রযুক্তি : পলক

আপডেট : ২১ জুন ২০২০, ০৬:৩১ এএম

স্বাস্থ্যসহ নাগরিক সেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিতার আওতায় আনতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘দেশের সেবা, পরিবহন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং পরিবেশ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য ইতিমধ্যেই একটি গাইডলাইন ও টাইমফ্রেম প্রস্তুত করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জুম প্ল্যাটফর্মে ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক’ দুই দিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই এআই প্রয়োগের ঢেউ লেগেছে। বিভিন্ন শিল্পকারখানায় নিয়ন্ত্রিত প্রযুক্তির পাশাপাশি এআই ব্যবহার শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত