খুলনায় পুলিশের মামলায় ইউপি সদস্য কারাগারে

আপডেট : ২১ জুন ২০২০, ০৭:৫৫ এএম

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পলাশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গত শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন জানান, গত ২৯ মে রাতে বারাসাত গ্রামে সালাম-সাইদ ও পলাশ-তিব্বত পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সংঘর্ষ ঠেকাতে লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ ৬টি ফাঁকা গুলি ছোড়ে। তখন দুই পক্ষ বোমা ছুড়তে ছুড়তে চলে যায়। ওই ঘটনায় ৩০ মে থানার উপপরিদর্শক নাজমুল হুদা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত