বগুড়ায় করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ১০:২৬ এএম

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে সাফিউল আলম (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাফিউল আলম গাবতলী উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা। তিনি গাবতলীর লাঠিগঞ্জ স্কুল ও কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন শিক্ষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গে ৩ জন ব্যক্তি মারা গেলেন। 

ডা. মোমিন জানান, করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার বেলা পৌনে ১২টায় আইসোলেশন ইউনিটে ভর্তি হন সাফিউল। তিনি হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরে রবিবার সকালে তিনি মারা যান।

তার লাশ দাফনের জন্য জীবাণুমুক্ত করে গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান ডা. মোমিন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে শহরের খান্দার এলাকার কোহিনুর বেগম নামে এক নারী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মজিবুর রহমান এবং এমাজউদ্দীন নামে এক আইনজীবী মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত