করোনায় আফগান স্বাস্থ্যকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে: জাতিসংঘ

আপডেট : ২১ জুন ২০২০, ০৭:১০ পিএম

করোনা মহামারীর মধ্যেও সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে আফগানিস্তানের স্বাস্থ্যকর্মীরা। দেশটিতে জাতিসংঘের মিশন (ইউএনএএমএ) বিষয়টি জানিয়েছে।

আলজাজিরা জানায়, গত ১১ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত ১২টি ঘটনার চিত্র তুলে ধরে ইউএনএএমএ। যেখানে স্বাস্থ্যকর্মীরাও হতাহতের শিকার হন।

ঘটনাগুলোর মধ্যে আটটি হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। এ ছাড়া চারটি ঘটনার সঙ্গে জড়িত আফগান নিরাপত্তা বাহিনী।

স্বাস্থ্যকর্মীদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে গত মাসে কাবুলের একটি হাসপাতালে। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ওই হামলায় নারী, শিশু, স্বাস্থ্যকর্মীসহ ২৪ জন নিহত হন।

প্রসঙ্গত, আফগানিস্তানে ২৮ হাজার ৮৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৮১ জন মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত