করোনা চিকিৎসা না দিতে পারলে ক্ষমতা ছেড়ে দিন : বাম জোট

আপডেট : ২২ জুন ২০২০, ০৬:৩৭ এএম

করোনা দুর্যোগে আপৎকালীন বাজেট প্রণয়ন ও স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ প্রদানের দাবি জনিয়েছে বাম গণতান্ত্রিক জোট। করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যব্যবস্থার চরম দুর্দশা ও অনিয়ম-অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে জোটের নেতারা  সরকারকে উদ্দেশ করে  বলেছেন, সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, করোনা রোগীদের চিকিৎসা দিতে এবং নন করোনা রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তা দিতে না পারেন তাহলে  অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিন।

গতকাল রবিবার করোনা মোকাবিলায় বাম গণতান্ত্রিক জোট ঘোষিত ১১ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশে যাওয়ার পথে সচিবালয়ের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত