সুশান্তের মৃত্যুর পর মানসিক স্বাস্থ্য সচেতনতায় দীপিকা

আপডেট : ২২ জুন ২০২০, ০৯:০৯ পিএম

সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ফায়দাও তুলতে চাইছেন অনেকে, এমন অভিযোগ উঠেছে। একের পর এক সেলিব্রিটি মুখর হয়েছেন স্বজনপোষণ ও দলাদলির রাজনীতি নিয়ে। তবে ওই মৃত্যুর পেছনে যত বড় কারণই থাকুক, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা সমাজের যে কোনো স্তরেই যে এখনো সীমিত, তা অস্বীকার করার উপায় নেই। তা নিয়ে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তার টুইটার অ্যাকাউন্টে একাধিক পোস্টে লিখেছেন, ‘ডিপ্রেশনের চিকিৎসা হয়, ডিপ্রেশন সেরে যায়, ডিপ্রেশন ঠেকানোও যায়। ক্যানসার ও ডায়াবিটিসের মতো এটাও একটি অসুখ। মন খারাপ লাগা ও ডিপ্রেশন কিন্তু এক নয়।’

দীপিকা নিজে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। চিকিৎসা করে সুস্থও হয়েছেন। টেলিভিশনের পর্দায় সকলের সামনে সে কথা বিশদে বলেওছিলেন। তার ‘লিভ, লাভ, লাফ’ সংগঠন মানসিকভাবে সুস্থতা বজায় রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত