নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান নারায়ণগঞ্জের সিভিল সার্জন মো. ইমতিয়াজ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আক্রান্ত ৩১১ করোনা রোগী সুস্থ হয়েছে। একই সময় জেলায় ৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪৭০০ জন। তাদের মধ্যে জেলায় মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ২৪৭১ জন।
