জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. জাহাঙ্গীর আলম মুকুট (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (কাইয়ুম-চুন্নু) কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মুকুট ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
×
