সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:২২ এএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ মাসুক আহমদের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মাসুক উপজেলার কেন্দ্রী গ্রামের এমদাদুল হকের ছেলে।

জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান জানান, নিজ ঘরে বিদ্যুৎলাইনের মেরামত করতে গিয়ে মাসুক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত