তিন সপ্তাহে বিদেশগামীদের ১,৭১৫ সার্টিফিকেট সত্যায়িত

আপডেট : ২৩ জুন ২০২০, ০৫:১১ পিএম

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ছুটির পর গত ৩১ মে থেকে ২১ জুন পর্যন্ত তিন সপ্তাহেই বিদেশগামীদের ১৫ ধরনের ১ হাজার ৭১৫টি সার্টিফিকেট সত্যায়িত করেছে আইন মন্ত্রণালয়। বিদেশ যেতে বা বিদেশে গিয়ে কোনো সুবিধা নিতে গেলে এসব সার্টিফিকেট লাগে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার বাড়ৈ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের রেজিস্ট্রেশন শাখা হতে দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রাপ্ত এসব সার্টিফিকেট সত্যায়িত করা হয়।

বিদেশগামীদের ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদসহ অন্যান্য কাগজপত্র বিদেশি দূতাবাসে প্রদর্শন করাতে গেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যেতে হয়।

আইন মন্ত্রণালয়ের সত্যায়ন ছাড়া পররাষ্ট্র  মন্ত্রণালয় ও বিদেশি দূতাবাসগুলো এসব কাগজপত্র  গ্রহণ  করে না।

দূতাবাসগুলোতে এসব সত্যায়িত কাগজপত্র জমা দিলে তারা যাচাই করে দেখে। এজন্য আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নমুনা স্বাক্ষর দূতাবাসগুলোতে দেওয়া আছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত কাগজাদি জমা নেওয়া হয়। পরে বিকেল ৩টা থেকে ডেলিভারি দেওয়া হয়।

এই মহামারীর সময়েও আইনমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি পরিবহন পুল ভবনের নিচ তলায় সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন জমা গ্রহণ করা হচ্ছে। আবার সেখান থেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে ডেলিভারি দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত