করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাত জন

আপডেট : ২৩ জুন ২০২০, ০৬:৫২ পিএম

ক্রিকেটে করোনাভাইরাসের থাবা বেশ ভালোভাবেই পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার কভিড-১৯ পজিটিভ হয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে একসঙ্গে সাত জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে সোমবার জানানো হয়, বোর্ডের সঙ্গে যুক্ত মোট ৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

দক্ষিণ আফ্রিকা বোর্ড এক শর বেশি কর্মীর করোনা টেস্ট করায়। যাদের মধ্যে বোর্ডের কর্মচারী ছাড়াও অনুমোদিত সংস্থাগুলোর কর্মী, কিছু চুক্তিবদ্ধ খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি ট্রেনিং স্কোয়াডের কর্মীরাও ছিলেন। তাদের মধ্যে থেকে ৭ জনের নমুনা পজিটিভ আসে।

প্রোটিয়া বোর্ডের অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যাকস ফউল যদিও ১০০-র বেশি মানুষের মধ্য থেকে ৭ জনের করোনা আক্রান্ত হওয়াকে সংখ্যার নিরিখে নিতান্ত কম বলে উল্লেখ করেছেন।

তিনি এও জানান, বোর্ডের মেডিক্যাল প্রোটোকলের জন্য আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া যাবে না।

ক’দিন আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নতুন ফরম্যাটের একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল। তবে সরকারি ঘোষণার পর তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত