পাকিস্তানের সেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল ‘মানবসৃষ্ট ভুলে’

আপডেট : ২৪ জুন ২০২০, ০২:২১ পিএম

ঈদুল ফিতরের ঠিক আগে করাচিতে যাত্রীবাহী এক বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল গোটা পাকিস্তানে। তাতে প্রাণ হারিয়েছিলেন ৯৭ জন যাত্রী। ওই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘মানবসৃষ্ট ভুলে’ বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

বুধবার পাকিস্তান সংসদে ওই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পাকিস্তানের বিমানমন্ত্রী গোলাম সারওয়ার খান। তাতে মানবসৃষ্ট ভুলের কথা উল্লেখ করেন তিনি। বলেন, “পাইলট ও কন্ট্রোলার বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করেনি।”

"বিমানটি শতভাগ ফিট ছিল। কোনো ধরনের কারিগরি ত্রুটি ছিল না।"

গত ২২ মে করাচি বিমানবন্দরে অবতরণের খানিক আগে শহরের দক্ষিণাঞ্চলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস- পিআইএ’র যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট ক্রুসহ ৯৭ জনের মৃত্যু হয়। ভাগ্যগুণে বেঁচে যান দুজন যাত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত