হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

আপডেট : ২৫ জুন ২০২০, ০৮:০৭ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সেলিনা আক্তার শেলী (২২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের জেবল হোসেনের মেয়ে। তার স্বামী মোহাম্মদ শাকিবের (২৮) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডোমখালী মালুমঘাট এলাকায়। ২০১৯ সালের জুন মাসে তাদের বিয়ে হয়। প্রতিবেশী হারুনুর রশিদ জানান, সকালে কারখানায় শেলীর না যাওয়ার খবর পেয়ে তার স্বামী শাকিবকে ফোন দিই। তখন শাকিব জানান তাদের মধ্যে ঝগড়া হওয়ায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেছেন। পরে বিষয়টি শেলীর ভাইকে জানালে তারা হাসপাতালে আসেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আমরা নিহতের স্বামীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। নিহতের গলায় রশির দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত