কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আহাম্মদ আলী (৮২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মোট ৭জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো।
শনিবার সকাল ৭টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আহাম্মদ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, গত ১৫ জুন করোনা পজটিভ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন আহাম্মদ আলী।
সেখানে আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ নিয়ে করোনা পজিটিভ ৭ম রোগীর মৃত্যু হলো। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া ফলাফলে জেলায় সর্বমোট ৫৩৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
