সুশান্তের স্মৃতি রক্ষার্থে তার বাড়িতে নির্মিত হবে জাদুঘর

আপডেট : ২৮ জুন ২০২০, ১২:৩৬ এএম

সুশান্ত সিং রাজপুতের স্মৃতি সংরক্ষণ করবে পরিবার। প্রয়াত অভিনেতার পাটনার রাজীব নগরের বাড়িতে তৈরি করা হবে সুশান্তের স্মৃতিতে একটি জাদুঘর। যেখানে সুশান্তের বই, টেলিস্কোপ-সহ তার প্রিয় জিনিস রাখা হবে সংগ্রহ করে। ওই মেমোরিয়ালে সুশান্তের প্রিয় এক হাজারের মতো বই সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী থেকে সিদ্ধার্থ পিটানি, রোহিনী আইয়ার কিংবা সন্দীপ সিং-দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি বলিউডের হাই প্রোফাইল প্রযোজকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই যশরাজ ফিল্মস তাদের সঙ্গে সুশান্তের চুক্তির প্রতিলিপি পুলিশের কাছে দাখিল করেছে বলে খবর।

অন্যদিকে সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হলেও, প্রাক্তন অঙ্কিতা লোখন্ডেকে পুলিশ ডাকবে কি না, সো বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত