করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরে দুজনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২০, ০৬:৫২ এএম

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে এবং অন্যজন গভীর রাতে হাসপাতালে মারা যান। তারা হলেন শহরের পুরান বাজারের রীতা জুয়েলার্সের মালিক সন্তোষ কর্মকার (৬৫) ও শহরের দরগাখোলা কালীবাড়ি (রকেট বিড়ি) এলাকার শ্যামাপদ শীল (৭০)।  মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অখিল সরকার জানান, স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। গভীর রাতে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন জানান, শ্যামাপদ জ¦র, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত