ঝিনাইদহে সড়কে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদরের ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪১) ও চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৬)।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদরের ডাকবাংলা এলাকায় রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে- ভোলা জেলার এক ট্রাক ড্রাইভারের এমন লিখিতে অভিযোগে রাতে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়।
সেসময় পালিয়ে যায় আরও ২ জন। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
