দুমকিতে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৮ জুন ২০২০, ০৫:০২ পিএম

পটুয়াখালীর দুমকিতে নতুন করে চিকিৎসকসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা হাসপাতলের মেডিকেল অফিসার ডা. শায়লা, ওয়ার্ডবয় রফিকুল ইসলাম ও বাইরের ৩ জন জেসমিন বেগম, রিজন ও মনির হোসেনের রিপোর্ট পজেটিভ এসেছে।

এনিয়ে দুমকি উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে চলে গেছেন ৮ জন। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,  শনিবার রাত ১০টার দিকে ১০জনের নমুনা টেস্টের প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৫জনের রিপোর্ট পজেটিভ এসেছে। বাকী ৫জনের রিপোর্ট নেগেটিভ। করোনা শনাক্ত ব্যক্তিদের নাম ডা. শায়লা, ওয়ার্ডবয় রফিকুল ইসলাম ও বাইরের ৩জন জেসমিন বেগম, রিজন ও মনির হোসেন। তাদরকে নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্য ২৭। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন, সম্পূর্ণ সুস্থতার ছাড়পত্র পেয়ে চলে গেছেন ৮ জন। ২য় নমুনা টেস্টে নেগেটিভ ১জন, আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন ৬ জন, হোম আইসোলেশনে ৯ জন এবং বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ জন।

রবিবার পর্যন্ত ৩১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা টেস্ট রিপোর্ট পাওয়া গেছে ২১৮ জনের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত