স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

আপডেট : ২৮ জুন ২০২০, ১০:২৮ পিএম

বরিশালে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশলী ছাত্রজোট। সবার জন্য চিকিৎসার ব্যবস্থাকরণ, বরিশালে পিসিআর ল্যাব বৃদ্ধি এবং দৈনিক ১ হাজার করোনা পরীক্ষার দাবিতে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রোববার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রগতিশীল ছাত্র জোট বরিশাল জেলা সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, এমদাদুল হক, শন্তু মিত্র, তুষার সেন প্রমুখ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। দেশের হাসপাতালগুলোতে চরম অব্যবস্থানা চলছে। করোনা রোগীরা সেবা পাচ্ছে না। ডাক্তাররা করোনা রোগীর কাছেও যায় না। করোনার সময়ে স্বাস্থ্যমন্ত্রীর উদাসীনতার কারণেই এই অব্যবস্থাপনা বাড়ছে।  অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। তাই স্বাস্থ্যমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানানো হয়।

এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত