মানব পাচার

ফেইসবুক মেসেঞ্জারে অভিযোগ পেয়ে দালাল গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৫১ এএম

বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেজের ইনবক্সে ভিয়েতনাম থেকে দেওয়া এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ থেকে এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভিয়েতনাম থেকে একজন ভুক্তভোগী বাংলাদেশি বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ফেইসবুক পেজের মেসেঞ্জার ইনবক্সে জানান যে, তারই এলাকার মানবপাচারকারী চক্রের দালাল কাজী সালেহ আহাম্মদ ওসমানী (মাসা)-এর মাধ্যমে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে ৩ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে কিছুদিন পূর্বে তিনি ভিয়েতনামে আসেন। দালাল তাকে আশ্বাস দিয়েছিল যে, কোম্পানি তাকে সরাসরি এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে, তার থাকা-খাওয়া এবং চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে এবং মাসে ৬৫০ ডলারের সমপরিমাণ বেতন দেবে। কিন্তু ভিকটিম ভিয়েতনামে পৌঁছানোর পর দেখতে পান, এর কোনো কিছুই সত্য নয়, তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে কেউ আসেনি, থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমনকি চাকরিরও কোনো খবরই নেই। বরং সেখানে পৌঁছার পর হতে তার ওপর শুরু হয় নানা রকম নির্যাতন। এমন পরিস্থিতিতে ভিকটিম দেশে ফেরার জন্য দালালের সঙ্গে যোগাযোগ করলে দালাল তাকে জানায় যে, তার (দালালের) কাজ ছিল তাকে (ভিকটিমকে) ভিয়েতনামে পৌঁছানো, এখন আর তার কোনো দায়িত্ব নেই। বর্তমানে ওই ভিকটিম ভিয়েতনামে মানবেতর জীবনযাপন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত