বেতন ও চাকরির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৫১ এএম

ঢাকার আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে তারা বিক্ষোভ করেন।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, অন্যায়ভাবে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে কারখানা বন্ধ করে দিয়েছে কর্র্তৃপক্ষ। এই করোনা মহামারীতে এটা অমানবিক। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে শ্রমিকদের চাকরিতে বহালের দাবি জানান তিনি।

এ নিয়ে জানতে চাইলে নিটওয়্যার লিমিটেডের কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘আমরা সরকারি নিয়ম মেনেই কারখানা বন্ধ করেছি। লে-অফপ্রাপ্ত শ্রমিকদের বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা খুলবে না। সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত